Breaking News

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করল গার্মেন্টস শ্রমিকরা

Spread the love

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে বকেয়া বেতনসহ বিভিন্ন পাওনা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে তারা সড়কে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ এ সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই শ্রমিকরা মহাখালী-তেজগাঁও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কটির দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

বিক্ষোভরত শ্রমিকরা সাত দফা দাবি উত্থাপন করেছেন। দাবিগুলো হলো-

১) গত মে মাসের বেতন।
২) ২০২৫ সালের ছুটির টাকা।
৩) ডিসেম্বর-২০২৫ এর এরিয়া বিলের টাকা।
৪) নোটিশ পে-বিল পরিশোধ করতে হবে।
৫) শ্রম আইন অনুযায়ী পরবর্তী ৪ (চার) মাস তথা ১২০ (একশত বিশ) দিনের বেতন-ভাতা পরিশোধ করতে হবে।
৬) শ্রম আইন অনুযায়ী সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট ১০০ শতাংশ পরিশোধ করতে হবে।
৭) শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য পরিশোধের ক্ষেত্রে কোন হ্যারাসমেন্ট (পুলিশি মামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন, শারীরিক মানুষিক অত্যাচার) করা থেকে বিরত থাকতে হবে।

About dainiksatkhira24

Check Also

সাবেক এমডির পুনর্বহালের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ

Spread the loveডেস্ক রিপোর্ট: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান পরিচালনা পর্ষদের সব সদস্যের অবিলম্বে পদত্যাগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com