Breaking News

মুজিববাদের পথ ধরে মোদির কাছে নজরানা দিচ্ছেন তারেক রহমান : নাসীরুদ্দীন পাটওয়ারী

Spread the love

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ পুশইন ও হত্যাকাণ্ড বন্ধের দাবিতে রাজধানীর শাহবাগে আয়োজিত সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি ও সরকারের কড়া সমালোচনা করেন। সোমবার (১৫ জুন) ১১ দলীয় ঐক্যের ডাকা এই কর্মসূচিতে তিনি স্বাধীন পররাষ্ট্রনীতির দাবি জানান।

সমাবেশে বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় দেশের ওপর ‘মুজিববাদী বয়ান’ চাপিয়ে দেওয়া হয়েছে। ২০২৪ সালের আন্দোলনের রক্তের মধ্য দিয়ে সেই ধারা থেকে বেরিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি, ইসলাম ও সার্বভৌমত্বের স্বপ্ন দেখা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। যার বাপ বলেছিলেন ‘উই রিভল্ট’, তারই সন্তান তারেক রহমান মুজিববাদের পথ ধরে মোদির কাছে আবার নজরানা দেওয়ার চেষ্টা করছেন।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে বলেন, ‘আপনি যদি মুজিববাদের পথে যেতে চান, মনে রাখবেন আওয়ামী লীগের চেয়ে বড় মুজিববাদী হতে পারবেন না।’ তিনি দাবি করেন, জনগণ এ ধরনের রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেবে।

সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি সীমান্তে পুশইন, সীমান্ত হত্যা ও নাগরিকদের নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আপনারা নাকে খত দিয়ে পদত্যাগ করুন। আর যদি সম্মানের সঙ্গে পদত্যাগ না করেন, তাহলে এ দেশের জনগণ টেনে-হিঁচড়ে পদত্যাগ করাতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সভাপতি হয়েছেন, কিন্তু তিনি আমাদের সীমান্তের হত্যাকাণ্ড, পুশইন দেখেন না। আপনার চোখে শুধু ভিন্ন দেশের করায়ত্তের মধ্য থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব জলাঞ্জলি দেওয়া যায় সেই পথে আপনি তারেক রহমানের পথ ধরে হাঁটছেন। প্রিয় খলিল ভাই, এই খলিল ভাই আপনি ছিলেন না। যদি আপনিও মুজিববাদের পথ ধরে হাঁটার চেষ্টা করেন, তাহলে আপনাকেও শায়েস্তা করার জন্য আমরা প্রস্তুত আছি। তখন আপনি কোন খলিল ভাই, আমরা তা চিনব না।

About dainiksatkhira24

Check Also

স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

Spread the loveডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনে স্থানীয় সরকার নির্বাচন কবে হবে এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com