Breaking News

মধ্যপাড়া কঠিন শিলা খনি ৮ দিন বন্ধ থাকার পর উত্তোলন শুরু

Spread the love

রুকুনুজ্জামান: পার্বতীপুর কঠিন শিলা খনি ৮ দিন পাথর উত্তোলন কাজ বন্ধ থাকার পর, গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এসজিএমসিএল) কঠিন শীলা খনিতে আজ বৃহস্পতিবার সকাল শিফট থেকে পুরোদমে পাথর উত্তোলন শুরু হয়েছে।জানা যায়, খনিতে কর্মরত শ্রমিকদের অনৈতিক দাবির কারণে অস্থিরতা ও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে খনির কার্যক্রম (পাথর উত্তোলন) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেড কনসোর্টিয়াম (জিটিসি) ও জার্মানিয়া কর্পোরেশন লিমিটেড (জিসিএল) গত বুধবার (২ জুলাই) রাতে এক নোটিশ প্রদান করেন। ঘটনার পর ৯ জুলাই দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসন, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এসজিএমসিএল) এবং ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসির কর্মকর্তারা ও শ্রমিক প্রতিনিধিদের সাথে সমঝোতা বৈঠকে বসেন। এতে পরিস্থিতি স্বাভাবিক হয়। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল থেকে আবারও উৎপাদন কাজ শুরু হয় এবং শ্রমিকরা কাজে যোগদান করে।মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা পরিচালক (চ.দা.) প্রকৌশলী ডি.এম. জোবায়েদ হোসেন প্রতিনিধিকে জানান, জিটিসি ও শ্রমিকদের মধ্যে সমঝোতা হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ফলে আজ বৃহস্পতিবার সকাল শিফট থেকে খনি থেকে পুরোদমে পাথর উত্তোলন শুরু হয়েছে। ইতোমধ্যেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।

About dainiksatkhira24

Check Also

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

Spread the loveনিউজ ডেস্ক: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com