Breaking News

বিএনপির সাধারণ সম্পাদক হলেন উপদেষ্টা মাহফুজের বাবা

Spread the love

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৪৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আজিজুর রহমান বাচ্চু মোরগ প্রতীকে ২৬৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হন। এর আগে তিনি একই ইউনিয়ন বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।এছাড়া সভাপতি পদে মো. অলি উল্যা ছাতা প্রতীকে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম সম্রাট মাছ প্রতীকে ২৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নির্বাচনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি তার বক্তব্যে বলেন, বিএনপির জাতীয় নেতৃত্বে তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনে অংশ নেবেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন।

তিনি আরও বলেন তারেক রহমানের নেতৃত্বেই জাতীয় ঐক্য গড়ে উঠেছে। তার কাছ থেকে আমরা সাহস, মনোবল ও হিম্মত পাই। এ কারণেই আমরা নিশ্চিতভাবে বলতে পারি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকারের নেতৃত্বে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএলডিপির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাৎ হোসেন সেলিম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি ইমাম হোসেন, ঢাকা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এল রহমান।

About dainiksatkhira24

Check Also

মামুনুল-পাটওয়ারীরা আছেন রাজপথে: নাহিদ ইসলাম

Spread the loveডেস্ক রিপোর্ট: দেশে জুলাই সনদ আর গণভোট বাস্তবায়নে প্রয়োজনে সংসদ আর রাজপথ একাকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com