Breaking News

বিএনপি’র নামে কেউ টাকা দাবি করলে জানানোর আহ্বান

Spread the love

ডেস্ক রিপোর্ট: ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে কিছু প্রতারক চক্র ‘আমরা বিএনপি পরিবার’ বা বিএনপি’র নামে আর্থিক সহায়তার কথা বলে ‘রেজিস্ট্রেশন ফি’ বাবদ টাকা দাবি করছে। এরকম ঘটোলে তা সরাসরি প্রত্যাখ্যান করতে ও অবিলম্বে সংগঠনটির সদস্য সচিব অথবা যেকোনো সদস্যকে জানাতে আহ্বান করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা স্পষ্টভাবে জানাচ্ছি যে ‘আমরা বিএনপি পরিবার’ কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনোভাবেই শহীদ পরিবারের কাছ থেকে অর্থ দাবি করে না।

সংগঠনটির অভিযোগ, প্রতারক চক্রটি বিএনপি ও ‘আমরা বিএনপি পরিবার’-কে বিতর্কিত করার উদ্দেশ্যে এ অপচেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যেই প্রতারক চক্রটি ০১৭১৪-৬৬৮০০১ নম্বর ব্যবহার করে টাকা দাবি করেছে, যা সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক।

তাই সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে, কেউ যদি ‘আমরা বিএনপি পরিবার’ বা বিএনপির নাম ব্যবহার করে টাকা দাবি করে, তবে বিষয়টি সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করে সংগঠনের সদস্য সচিব অথবা অন্য কোনো সদস্যকে যেন জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, শহীদ পরিবারের পাশে বিএনপি ও ‘আমরা বিএনপি পরিবার’ সবসময় আন্তরিকভাবে ছিল, আছে এবং আগামীতেও থাকবে।

About dainiksatkhira24

Check Also

‘জুলাই সনদ’যুক্ত হচ্ছে পাঠ্যবইয়ে

Spread the loveডেস্ক রিপোর্ট: আলোচিত ‘জুলাই সনদ’ পাঠ্যবইয়ে যুক্ত করার চিন্তা-ভাবনা করছে সরকার। আগামী বছরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com