Breaking News

ভারতে বড় হামলার পরিকল্পনা, বাংলাদেশিসহ গ্রেপ্তার ৮

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের আইএসআই ও বাংলাদেশভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীর মদদে ভারতে বড় ধরনের হামলার পরিকল্পনার অভিযোগে অন্তত আটজনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। দেশটির তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি আছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সূত্রের বরাতে গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জনের নাম খবরে প্রকাশ করা হয়েছে। তারা হচ্ছেন- মিজানুর রহমান, মোহাম্মদ শাবাত, উমর, মোহাম্মদ লিটন, মোহাম্মদ শহীদ এবং মোহাম্মদ উজ্জ্বল। তাদের তামিলনাড়ুর তিরুপুর জেলায় পোশাক উৎপাদন ইউনিট থেকে গ্রেপ্তার করা হয়। দুইজনকে গ্রেপ্তার করা হয় পশ্চিমবঙ্গ থেকে।

কর্মকর্তাদের বরাতে এনডিটিভি বলছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক। সূত্র জানিয়েছে, অভিযুক্তরা পরিচয়পত্রের জন্য জাল আধার কার্ড ব্যবহার করছিল। তাদের কাছ থেকে আটটি মোবাইল এবং ১৬টি সিম উদ্ধার করা হয়েছে।

তীব্র হচ্ছে ভারত-বাংলাদেশ সম্পর্কের সংকট তীব্র হচ্ছে ভারত-বাংলাদেশ সম্পর্কের সংকট
তামিলনাড়ু পুলিশ এসব সন্দেহভাজনকারীকে গ্রেপ্তার করেছে এবং দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করেছে। এনিয়ে আরও তদন্ত চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর বরাত দিয়ে সূত্র জানিয়েছে, পাকিস্তানের লস্কর-ই-তৈয়বা দিল্লির লাল কেল্লা এবং চাঁদনী চকের একটি মন্দিরসহ গুরুত্বপূর্ণ ধর্মীয়স্থানের কাছে বিস্ফোরণের পরিকল্পনা করছে। এমন গোয়েন্দা তথ্যের একদিন পরেই আটজনকে গ্রেপ্তার করা হলো।

সূত্র জানিয়েছে, সন্ত্রাসী গোষ্ঠী বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলার ছক কষছিল।

About dainiksatkhira24

Check Also

পাকিস্তান সফর বাতিল, টেলিফোনেই চলছে শান্তি আলোচনা: ট্রাম্প

Spread the love আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান সফর আকস্মিকভাবে বাতিল করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com