Breaking News

নাহিদের নতুন ভিডিওবার্তা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে

Spread the love

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও দলটির বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২ মে) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।সমাবেশে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিওবার্তা দেন।ভিডিওবার্তায় নাহিদ ইসলাম বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করা হয়েছিল। কিন্তু এখনও আওয়ামী লীগের ব্যানারে সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে, যা দুঃখজনক।’

তিনি অভিযোগ করেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিংবা তাদের বিচারের প্রক্রিয়া শুরু করার জন্য। অথচ আমরা শুরু থেকেই বলে আসছি, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা এবং দলটির আইনি জবাবদিহি নিশ্চিত করা জরুরি।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘গত দেড় দশক ধরে আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন চালিয়েছে। একাধিক গণহত্যা, গুম, খুন এবং বিরোধী রাজনৈতিক কর্মীদের ক্রসফায়ারের ঘটনা এই সময়ের মধ্যেই ঘটেছে। এসব ঘটনার বিচার দাবিতেই গণঅভ্যুত্থান হয়েছিল।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় আনার দাবিতে আমরা রাজপথে নামছি। শুধু দল নয়, ছাত্রলীগ, যুবলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগকে ইতোমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে—বাকি সংগঠনগুলোর বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নিতে হবে।’

নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, ‘আওয়ামী লীগের বিচার চলাকালীন তাদের রাজনৈতিক নিবন্ধন বাতিল করে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা জরুরি। আমরা গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি রক্ষার্থেই রাজপথে নামছি।’

বিক্ষোভ সমাবেশে শান্তিপূর্ণভাবে যোগদানের জন্য তিনি দলীয় নেতা-কর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান।

About dainiksatkhira24

Check Also

মামুনুল-পাটওয়ারীরা আছেন রাজপথে: নাহিদ ইসলাম

Spread the loveডেস্ক রিপোর্ট: দেশে জুলাই সনদ আর গণভোট বাস্তবায়নে প্রয়োজনে সংসদ আর রাজপথ একাকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com