Breaking News

বুধহাটায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Spread the love

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি-শ্যামনগর প্রস্তাবিত সীমানা বাতিল, সাতক্ষীরার পাঁচটি আসন পূনর্বহাল ও আশাশুনিকে স্বতন্ত্র আসনের দাবি এবং সাতক্ষীরা-৩ আসনের সীমানা পুনঃ নির্ধারণের দাবিতে আশাশুনির বুধহাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫ টায় বুধহাটা ইউনিয়ন জামায়াতে ইসলামী উদ্যোগ এ কর্মসূচি পালন করা হয়।বুধহাটা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে বুধহাটা ইউনিয়ন আমির মাওলানা ওয়াদুদ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য সাতক্ষীরা জজ কোর্টের এপিপি ও সাবেক ভাইচ চেয়ারম্যান অ্যাডভোকেট শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাওলানা বেলাল হোসেন। এছাড়া বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আসাফুর রহমান, জামায়াত ওয়াড সভাপতি মাওঃ আঃ সালাম। অনুষ্ঠান পরিচালনা করেন আবুল কালাম আজাদ।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com