
নিজস্ব প্রতিনিধি: চোরাচালান বিরোধী অভিযানে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে প্রায় সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে জেলার ভোমরা, গাজীপুর, তলুইগাছা, কালিয়ানী, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, মাদরা ও চান্দুরিয়া বিওপি এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয় । তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি । শুক্রবার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে .কর্নেল আশরাফুল হক ।
তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা থেকে ২৪হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি,গাজীপুর থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলুইগাছা থেকে ২লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ,কালিয়ানী থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, আটক করে। কাকডাঙ্গা থেকে ২লক্ষ ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ,মাদরা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,ঝাউডাঙ্গা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এছাড়াও, চান্দুরিয়া থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করা হয় ।
তিনি আরো জানান, আটককৃত ভারতীয় মালামালের মূল্য ছয় লক্ষ উনাশি হাজার টাকা। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
