Breaking News

সাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সাতক্ষীরা জেলা ট্রেড ইউনিয়নের সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টায় শহরের ইটাগাছায় আল কোরআন একাডেমী মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে জেলার ১১৫ জনেরও বেশি সদস্য অংশ নেন। সম্মেলনের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী আনোয়ারুল ইসলাম। ইসলামী সংগীত পরিবেশন করেন মাওলানা হাবিবুর রহমান। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা সভাপতি অধ্যাপক সোজায়েত আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি আজিজার রহমান, কেন্দ্রীয় সদস্য আজিজুল হক, মহানগর প্রতিনিধি ফারাজী গোলাম রসুল প্রমুখ। সম্মেলনে অংশগ্রহণ করেন সাতক্ষীরা জেলা কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আবু হুরায়রা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান ও তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. কামরুজ্জামান। সদস্যদের অংশগ্রহণে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব হয়, যেখানে সংগঠন পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সমাপনী বক্তব্য ও দোয়া পরিচালনা করেন জেলা সভাপতি, আর পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফফার। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই সম্মেলন সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও কর্মমুখী করে তুলবে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com