Breaking News

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ বিটিভিতে

Spread the love

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের মিডিয়া স্বত্ব বিক্রি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই এই দু’দলের মধ্যকার আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিটিভির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়েছে।আগামী ২০ এপ্রিল সিলেট টেস্ট দিয়ে শুরু হতে যাওয়া সিরিজটির জন্য মিডিয়া স্বত্ব অংশীদার পেতে ভুগছিল বিসিবি। সেই সংকটের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মিডিয়া স্বত্ব বিক্রির জন্য গত ১৯ মার্চ আর্থিক প্রস্তাবনা ও এক্সপ্রেশন অব ইন্টারেস্টসহ (ইওআই) উন্মুক্ত দরপত্র আহ্বান করেছিল বিসিবি। কিন্তু ৭ এপ্রিল পর্যন্ত বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে কোনো দরপত্র পায়নি তারা।কোনো ক্রেতা না থাকায় এবং সময় ঘনিয়ে আসায় বিসিবি রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভির দিকে ঝুঁকতে বাধ্য হয়েছে, যাতে সামনের সিরিজটি দেশব্যাপী ক্রিকেট ভক্তরা উপভোগ করতে পারেন।

About dainiksatkhira24

Check Also

ফুটবলকে বিদায় জানালেন গোলরক্ষক গর্ডন

Spread the loveডেস্ক রিপোর্ট: দীর্ঘ ২৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com