Breaking News

বাংলাদেশের জায়গায় আইসল্যান্ডকে বসাল ক্রিকেট

Spread the love

ডেস্ক রিপোর্ট: ‘হট টপিক’ নিয়ে হাস্যরসিকতায় আইসল্যান্ড ক্রিকেট যেন নিজস্ব এক ব্র্যান্ড তৈরি করেছে। ক্রিকেট বিশ্বে বড় শক্তি না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পোস্টগুলো নিয়মিতই ভাইরাল হয়। এবার ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে মজার ছলে আলোচনার কেন্দ্রে চলে এসেছে আইসল্যান্ড ক্রিকেট—আর সেই মজার খোরাকেই বাংলাদেশের নাম বাদ পড়েছে বিশ্বকাপের তালিকা থেকে।টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর মাত্র এক মাস বাকি। অথচ এখনো ভেন্যু নিয়ে জটিলতা কাটেনি। আইসিসি ২০ দলের সূচি ও গ্রুপিং প্রকাশ করলেও বাংলাদেশ দলের ভারতে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।এই পরিস্থিতিকে ব্যঙ্গ করে বুধবার (৭ জানুয়ারি) নিজেদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ প্রকাশ করে আইসল্যান্ড ক্রিকেট। সেখানে ১৯টি দেশের নাম ঠিক থাকলেও ‘সি’ গ্রুপে বাংলাদেশের জায়গায় বসানো হয়েছে আইসল্যান্ডের নাম।

পোস্টের ক্যাপশনে লেখা হয়—নিরাপত্তাজনিত কারণে ভারতে লিটন দাস–তানজিদ হাসান তামিমদের খেলা ঝুঁকিপূর্ণ হতে পারে—এমন আশঙ্কায় বিকল্প ভেন্যু চেয়ে গত রোববার আইসিসিকে চিঠি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই ইস্যু ঘিরেই আলোচনা তুঙ্গে ওঠে। পরশু রাতে ক্রিকইনফোর এক প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশকে ভারতের মাঠেই খেলতে হবে, নইলে পয়েন্ট কাটা যেতে পারে। এমনকি ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসি বিসিবিকে আলটিমেটাম দিয়েছে বলেও ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।তবে এসব খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে বিসিবি। গতকাল এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়,“বাংলাদেশ দলের স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয় আইসিসি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।৩ জানুয়ারি আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানের নাম বাদ পড়ার পরই মূলত ভেন্যু পরিবর্তনের আলোচনা আরও জোরালো হয়। একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারলে পুরো দলকে কীভাবে নিরাপত্তা দেওয়া হবে—এই প্রশ্ন তুলেছেন অনেকেই।বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটও ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা বাংলাদেশ দলের জন্য ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন।

 

About dainiksatkhira24

Check Also

বাংলাদেশে দেখা যাবে আইপিএল

Spread the love স্পোর্টস ডেস্ক: নতুন সরকারের তথ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com