
স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে। আন্তর্জাতিক নারী দিবসে,কুইজ, হুইল চেয়ার, ও রোজাদারদের ইফতার বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৮ মার্চ শনিবার সকাল ১১টায়, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সভাপতিত্বে আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য নারীর অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন সভার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, এ সময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার, দেবহাটা বেসরকারি সংস্থা রাইট টু গ্রো পি,ও আবেদা সুলতানা, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর বাসার,প্রেমা অধিকারী, রাইট টু গ্রো উদ্যোক্তা বিলকিস আফরোজ প্রমুখ।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
