Breaking News

দেবহাটায় প্রবাসীর পরিবারের সবাইকে রক্তাক্ত জখম করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

Spread the love

দেবহাটা প্রতিনিধিঃ দেবহাটায় উপজেলার সদর ইউনিয়নের ঘলঘলি গ্রামের সৌদি প্রবাসী নূর হোসেনের পরিবারের প্রতিবন্ধী ছেলেসহ সবাইকে রক্তাক্ত জখম করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে, ৭ই মার্চ শুক্রবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে বাদীর বাড়িতে। বাদী নুর নাহার বেগম (৪৫) বলেন, স্বামী নূর হোসেন সৌদি প্রবাসী আমার শাশুড়ি মমতাজ বেগম(৬২) স্বামী নুর ইসলাম সরদার আমার প্রতিবন্ধী ছেলে বাকীবিল্লাহ (১৪) আমার শশুর নুর ইসলাম(৭৫) আমার দেউর নূর নবী (৩০) পিতা নুর ইসলাম আমার জা আছিয়া খাতুন (২২) স্বামী নূর নবী উভয় গ্রাম ঘলঘলিয়া,থানা দেবহাটা একই গ্রামে, বিবাদী ঘলঘলিয়া গ্রামের মৃত মোসারাফ সরদারের ছেলে আনোয়ার হোসেন সহ আনোয়ার হোসেনের ছেলে ২।সবরাজ ৩।সাদ্দাম হোসেন কবির হোসেনের ছেলে ৪। রাজিব হোসেন, মৃত মহি সরদারের ছেলে ৫। কবির হোসেন মোঃ সাদ্দাম হোসেন মেয়ে হীরা খাতুন সহ আরো অনেকেই (৭ মার্চ) শুক্রবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে আমাদের সবাই কে রক্তাক্ত জখম করে, বাড়ির দরজা ভাঙচুর করে, স্বামীর সৌদি থেকে পাঠানো ৩.৫০০০০/=টাকা,ও তিন ভরির মতন গণনা রাখা ছিল। সেই টাকা সহ গহনা লুট করে নিয়ে যায়।এবং সাথে সাথে জীবন নাশের হুমকীসহ বিভিন্ন প্রকার ভয়ভীতির দিয়া চলিয়া যায়। স্বাক্ষীদের সহযোগীতায় আমি ও আমার শাশুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সখিপুর হাসাপাতালে ভর্তি আছি। বাকিরা হাসপাতালের ট্রিটমেন্ট নিয়ে বাড়িতে চলে যায়। যা সি,সি,টিভির ফুটেজ অনুযায়ী ঘটনা প্রমাণদি মিলবে।

এ বিষয় দেবহাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About dainiksatkhira24

Check Also

দেবহাটাসহ বিভিন্ন থানার ৯ মামলার আসামি রিপন গ্রেফতার, জনমনে স্বস্তি

Spread the love নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহুল আলোচিত অস্ত্রবাজ রিপন হোসেন (৩২) ওরফে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com