Breaking News

‘দাবি না মানলে ইরানে ভয়াবহ হামলা’

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানকে ফের কড়া হুঁশিয়ার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যদি তেহরান পারমাণবিক সমৃদ্ধকরণ থেকে শুরু করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পর্যন্ত বিভিন্ন বিষয়ে তার দাবি না মানে তাহলে ইরানে সামরিক অভিযান চালানো হবে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

চ্যানেল ১২’কে ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তি না হলে পদক্ষেপ নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, হয় আমরা একটি চুক্তিতে পৌঁছাবো নাহলে আমাদের কঠিন কিছু করতে হবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জোরালো করেছে মার্কিন বাহিনী। ইরানের জলসীমার কাছে রণতরী পাঠিয়েছেন ট্রাম্প। এর মধ্যে সেখানে ইউএসএস আব্রাহাম লিংকনও আছে।

মঙ্গলবার অ্যাকিয়স ও চ্যানেল ১২-এর রিপোর্টে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধবাহী রণতরী পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি জোরদার করায় ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধের শঙ্কা বেড়েই চলেছে। যদিও ইরান ও মার্কিন কর্মকর্তাদের আলোচনা অব্যাহত রয়েছে।

সংঘাতের শঙ্কার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে ইরানসংঘাতের শঙ্কার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে ইরান
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারি থেকে ইরানের ওপর ট্রাম্প চাপ বাড়িয়েছেন। তিনি সর্তক করেছিলেন যে মার্কিন বাহিনী প্রস্তুত আছে এবং যেকোনো সময় অভিযানে যেতে প্রস্তুত।

এ ছাড়া ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে ইরানের পরিস্থিতি তুলনা করেছেন। গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনী অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে আনে।

About dainiksatkhira24

Check Also

পাকিস্তান সফর বাতিল, টেলিফোনেই চলছে শান্তি আলোচনা: ট্রাম্প

Spread the love আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান সফর আকস্মিকভাবে বাতিল করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com