Breaking News

আশাশুনিতে হত্যার উদ্দেশ্যে মারপিট, চাঁদাদাবী ও চুরি মামলার আসামী গ্রেফতার

Spread the love

জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে মৎস্য ঘেরের কর্মচারীদের হত্যার মারপিট, চাঁদাদাবী, চুরি ও ভয়ভীতি প্রদর্শণের অপরাধে দায়েরকৃত মামলার আসামী জহুরুল আকুঞ্জিকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার (১ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ্ধ করা হয়েছে।উপজেলার কাকড়াবুনিয়া বিলে ৬০ বিঘা সম্পত্তির মৎস্য ঘেরের কর্মচারীদদেরকে হত্যার উদ্দেশ্যে হামলা ও জখম করা, বেধে রেখে জালটেনে প্রায় ৫,০০,০০০ টাকার ভেটকি মাছ লুট, ২,০০,০০০ টাকা চাঁদা দাবীর অভিযোগ রয়েছে আসামীদের বিরুদ্ধে। ঘের মালিক গোদাড়া গ্রামের রজব আলী পাড়ের ছেলে মোঃ জুলফিকার বাদী হয়ে একাধিক মামলার আসামী কাঁকড়াবুনিয়া গ্রামের মোস্তফা আকুঞ্জির ছোলে জহুরুল আকুঞ্জিসহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামী করে মামলা রুজু করেন। (মামলা নং ৪, তাং ১৭/১/২৬)। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান এর নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামী জহুরুলকে শরিবার রাতে গ্রেফতার করা হয়। আসামী গ্রেফতার হওয়ায় এলাকার ঘের মালিকদের মাঝে স্বস্তি ফিরেছে।
ওসি শামীম আহমদ খান জানান, মামলার আসামী জহুরুল আকুঞ্জিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। আসামীকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরন করা হয়েছে। অজ্ঞাতনামা আসামীদের খুজে বের করতে পুলিশ কাজ করে যাচ্ছে।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com