Breaking News

তালায় গৃহবধূর আত্মহত্যা

Spread the love
জহর হাসান সাগর : তালা উপজেলার চরগ্রাম এলাকায় কামিনী (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১৮ মে) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত কামিনীর স্বামীর নাম সোলাইমান বলে জানা গেছে।
নিহতের পরিবারের সূত্রে জানা যায়, কামিনীর মা একটি ফোন কল পেয়ে সাতক্ষীরা থেকে তালায় মেয়ের বাড়িতে আসেন। সেখানে এসে তিনি দেখতে পান, ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় কামিনীর মরদেহ ঝুলছে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক কামিনীকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে তালা থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আসেন এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।
নিহতের পরিবার জানায়, কী কারণে কামিনী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তা এখনো স্পষ্ট নয়। তবে এ ঘটনায় পরিবারের সদস্যরা গভীর শোকাহত হয়ে পড়েছেন। স্থানীয়দের মধ্যেও এ ঘটনাকে ঘিরে নানা আলোচনা সৃষ্টি হয়েছে।
 তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, ময়নাতদন্তের পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে । মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com