Breaking News

তালায় সুনাম’র বৃক্ষরোপণ অনুষ্ঠিত

Spread the love

তালা প্রতিনিধি :তালায় সুনাম ( সুরক্ষা নাগরিক অধিকার ও মর্যাদা) কমিটির বৃক্ষরোপন কর্মসূচি ও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বিকেলে কপোতাক্ষ নদীর ধারে ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয় এবং “সুনাম” সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।স্বদেশ এর সহযোগিতায় গাছের চারা রোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনাম’র সভাপতি সাংবাদিক ইমরান হোসেন, সাধারণ সম্পাদক কাজী আলিমুল ইসলাম অভি, মানবাধিকার সম্পাদক পবিত্র বিশ্বাস, কোষাধক্ষ জয়দেব সাধু, প্রচার ও প্রকাশনা সম্পাদক অভিজিৎ দত্ত, বৈষম্য বিরোধী নেতা মামুন হাওলাদার,দ্যরেড জুলাইয়ের কাজী ইমরান হোসেন, সুনামের সদস্য মির্জা সজীব, মির্জা সজল, জি এম নাইম প্রমূখ। বৃক্ষরোপন কর্মসূচিতে সাংবাদিক ইমরান হোসেন বলেন, বৃক্ষরোপণ আজ সময়ের দাবি। জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ এবং জীববৈচিত্র্য রক্ষায় গাছের বিকল্প নেই। আমরা সকলেই গাছ রোপন করব এবং অন্যদেরকে গাছ লাগাতে উৎসাহিত করব।

About dainiksatkhira24

Check Also

নাতির চিকিৎসায় আকুতি জানিয়ে ভিক্ষা করছেন নানি

Spread the loveনিজস্ব প্রতিনিধি:যে বয়সে নাতিকে বুকে জড়িয়ে দাদির আদর নেওয়ার কথা, সে বয়সে নাতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com