Breaking News

তালায় সরকারি রাস্তার উপর নির্মিত অবৈধ বহুতল ভবন উচ্ছেদের দাবি এলাকাবাসীর

Spread the love

ফারুক সাগর: ‎সাতক্ষীরার তালায় সরকারি রাস্তার জায়গা দখলে নিয়ে বহুতল ভবন নির্মাণ ও তা উচ্ছেদে স্থানীয় জেলা প্রশাসক বরাবর নাগরিক কমিটির দায়ের করা অভিযোগে সৃষ্ট উচ্ছেদ মামলাটি অনুমোদনের জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো: রাসেল।গত ১৩ এপ্রিল জেলা প্রশাসক বরাবর অনুমোদন পত্রে তিনি এ সংক্রান্তে উচ্ছেদ মামলা নং-১/২০২৪-২০২৫ উল্লেখ করে তিনি সার্বিক বিবেচনায় সরকারি সম্পত্তির সঠিক ব্যবস্থাপনা, সরকারের দখল স্বত্ত্ব বজায় রাখা সর্বপরি সরকারি সম্পত্তি হতে অবৈধ দখলদার উচ্ছেদে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহনের জন্য এ আবেদনপত্র প্রেরণ করেন।পত্রে তিনি উল্লেখ করেন, তালা উপজেলা নাগরিক কমিটির সভাপতি এবং তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম ও নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম কতৃক জেলা প্রশাসক বরাবর সরকারি সম্পত্তি পূণ:রুদ্ধারে অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের এসএ শাখার ৩১/১২/২৪ তারিখের ৯৪৯ নং স্মারকের নির্দেশ মোতাবেক মিস কেস নং-১/২০২৪-২৫। মামলায় সরেজমিনে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করতে তালা সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে নিদেশ প্রদান করা হয়। তিনি গত ১৩ এপ্রিল ১৮ নং স্মারকে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, তালা সদরের ৮৯ নং তালা মৌজার ১ নং খাস খতিয়ানের ২১৮ নং দাগের রাস্তা শ্রেণির ০.০৫ একর জমি দখলে নিয়ে মৃত আনোয়ার হোসেনের দু’ ছেলে যথাক্রমে আব্দুল জলিল ও আব্দুস সাত্তার বহুতল ভবন নির্মাণ করে তা অবৈধ দখলে রেখেছেন। এছাড়া এ সংক্রান্তে ভূমি অফিসের সার্ভেয়ারকে অভিযুক্ত জমির মাপ-জরিপ পূর্বক স্কেচ প্রদানের নির্দেশ দিলে তিনি ঐ একই দিন নালিশী জমির স্কেচ ম্যাপ প্রদান করেন।এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুদুর রহমান উচ্ছেদ মামলার অনুমতির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাও মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করেন। যার প্রেক্ষিতে কেসনথি পর্যালোচনা করে সরকারি ও স্থানীয় কতৃপক্ষীয় ভূমি ও ইমারত (দখল পূণরুদ্ধার) আদেশ, ১৯৭০ অনুযায়ী উচ্ছেদ কেসটি অনুমোদনের জন্য জেলা প্রশাসককে প্রেরণ করেছেন।এদিকে অবৈধ বহুতল ভবন উচ্ছেদ ঠেকাতে বিভিন্ন স্থান ও দপ্তরে রীতিমত দৌড়-ঝাঁপ শুরু করেছেন দখলদার আব্দুল জলিল দিং।এমনকি এবিষয়ে একটি তদ্বির মিশন নিয়ে মাঠে নেমেছেন বলেও অভিযোগ করা হচ্ছে। যেকোন মূল্যে উচ্ছেদ ঠেকাতে কোন জায়গায় তিনি ঔদত্যপূর্ণ বাক্য বিনিময়ও করছেন। সর্বশেষ অবস্থাদৃষ্টে এলাকাবাসীর মধ্যে নানা আশংকা জেঁকে বসেছে। তাদের ধারণা বরাবরের মত এবারও পার পেয়ে যেতে পারেন আব্দুল জলিল। তবে তেমনটি হলে তার ক্ষমতা অনুসন্ধানেরও দাবি উঠেছে। জাপা নেতা আব্দুল জলিলের ক্ষমতার উৎস্য নিয়েও প্রশ্ন উঠেছে। সর্বশেষ জেলা প্রশাসকের নির্দেশের অপেক্ষায় রয়েছেন স্থানীয় নাগরিক কমিটির পাশাপাশি শান্তিপ্রিয় এলাকাবাসী।

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com