Breaking News

তালায় ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলা ও দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

Spread the love

তালা  প্রতিনিধি: দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মসজিদুল আকসা পুনরুদ্ধার ও মজলুম ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে তালায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মাবাদ আদর্শ যুব সংঘ, তালা উপজেলা প্রেসক্লাব, হাজী কল্যাণ সমিতি,তালা উপজেলা উলামা পরিষদ সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল তালা উপজেলার সরকারি হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে তালা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।প্রতিবাদ সভায় তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব ও বাংলাদেশের শ্রেষ্ট ঈমাম আলহাজ্ব মাওলানা মুহা.তাওহীদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তালা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, তালা উপজেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আজগর হোসেন জিহাদী, ওলামা বিভাগের মাওঃ কবিরুল ইসলাম, সাংবাদিক আকবর হোসেন, যুবদল নেতা সাইদুর রহমান সাইদ,যুব জামায়াত নেতা আনোয়ার হোসেন, মোঃ রেজাউল ইসলাম রেজা প্রমুখ। প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জিম সাহেব সহ সর্বস্তরের মুসল্লীবৃন্দ।

About dainiksatkhira24

Check Also

নাতির চিকিৎসায় আকুতি জানিয়ে ভিক্ষা করছেন নানি

Spread the loveনিজস্ব প্রতিনিধি:যে বয়সে নাতিকে বুকে জড়িয়ে দাদির আদর নেওয়ার কথা, সে বয়সে নাতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com