Breaking News

তালায় প্রশাসনিক ভবন দ্রুত নির্মান দাবি

Spread the love

জহর হাসান সাগর :তালায় উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন নির্মানের কার্যক্রমে ধীর গতি। প্রকল্প বাস্তবায়েনের মেয়াদ ১৩ অক্টোবর ২৫ সমাপ্ত হলেও ৫০ % অগ্রগতি হয়েছে বলে পরিলক্ষিত হচ্ছে। প্রাক্কলিত ব্যয় ১২ কোটা ৫৫ লক্ষ ১৭ হাজার ৭৫৭ টাকা ৯০ পয়সা। ১০℅ নিম্মদরে দরপত্র দাখিল করেন মেসার্স বরেন্দ্র কনষ্ট্রাকশন বাড়ী নং ১৪৬; সাহেব বাজার ঘোড়ামারা বোয়ালিযা রাজশাহী। চুক্তিমুল্য ১১ কোটি ২৯ লক্ষ ৬৫ হাজার ৯৮২ টাকা ১১ পয়সা। প্রকল্পটি শুরুর সময় ১৪ জুলাই ২০২৪ সমাপ্তির তারিখ ১৩ অক্টোবার ২০২৫।

প্রকল্পটি বাস্তবায়নে চার সদস্যবিশিষ্ট কর্তৃপক্ষ তদারকির দায়িত্বে রয়েছেন। তারা হলেন— উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, উপ-সহকারী প্রকৌশলী বিজন কুমার মণ্ডল, নস্ক্যাকার, উপ-সহকারী প্রকৌশলী এম. এ. মামুন আলম, কার্যসহকারী মো. উজ্জ্বল হোসেন।

উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার জানান, ভবনটি ৬ তলা ফাউন্ডেশনের ওপর ৫ তলা বিশিষ্ট হবে। নিচতলা ফাঁকা রাখা হবে। ইতোমধ্যে ভবনের কাঠামোগত অংশে তিনতলার ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে। একটি ছাদ ঢালাইয়ের পর সেন্টারিং খুলতে অন্তত এক মাস সময় লাগে। এ কারণে কাজের গতি কিছুটা ধীর মনে হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নে জুন/২৬ পর্যন্ত এর মধ্যে ঠিকাদার প্রকল্পটি হস্তান্তর করার টার্গেট নিয়ে দ্রুত গতিতে প্রকল্পটি সমাপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন হওয়ায় প্রকল্পটির কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করা জরুরি। দেরি হলে প্রশাসনিক কার্যক্রম ও জনসেবায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com