Breaking News

তালায় কপোতাক্ষ নদীতে নৌকা থেকে পড়ে এক ব্যক্তি নিখোঁজ

Spread the love

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলায় কপোতাক্ষ নদী পার হওয়ার সময় নদীতে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম রবিউল ইসলাম (৫০)। তিনি খুলনার পাইকগাছা উপজেলার মটবাটি এলাকার মৃত মুনছুর আলীর ছেলে। বর্তমানে তিনি তালা উপজেলার মাগুরা এলাকায় বসবাস করতেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) দুপুরে তালা উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া খেয়াঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিউল ইসলাম মৃগী রোগে আক্রান্ত ছিলেন। নৌকায় করে নদী পার হওয়ার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং এক পর্যায়ে নৌকা থেকে ছিটকে কপোতাক্ষ নদীতে পড়ে যান।
স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন বলেন, ঘটনার সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করার চেষ্টা করা হলেও নদীর স্রোত ও পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে, তবে কোনো সন্ধান মেলেনি। পরে বিকেল আনুমানিক পাঁচটার দিকে ডুবুরি দল এসে নদীতে অনুসন্ধান শুরু করে। রাত ঘনিয়ে আসায় উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।
ঘটনার খবর পেয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ এবং তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, রাতের অন্ধকার ও নিরাপত্তাজনিত কারণে উদ্ধার কাজ বন্ধ রাখা হয়েছে। বুধবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম উদ্ধার, পরে ধ্বংস

Spread the love  নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com