Breaking News

জামায়াতে ইসলামী সন্ত্রাস, দুর্নীতি মুক্ত ও একটি কল্যাণময় দেশ গড়তে কাজ করে যাচ্ছে- ভোমরায় মুহাদ্দিস আব্দুল খালেক

Spread the love
ফিরোজ হোসেন : বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বৃহস্পতিবার  (৫ ফেব্রুয়ারি) সকালে নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় পদ্মশাখরায় এ নির্বাচনী সমাবেশে অনুষ্ঠিত হয়। সভায় ভোমরা

ইউনিয়ন জামায়াতের সভাপতি আনোয়ার কবির এর সভাপতিত্ব ও ইউনিয়ন সেক্রেটারি মাওঃ রোকনুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ (সদর ও দেবহাটা) আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওঃ শাহাদাত হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা সেক্রেটারি মাওঃ হাবিবুর রহমান, সদর উপজেলা ইউনিট সদস্য মাওঃ ওবায়দুল্লাহ প্রমুখ। এসময়

প্রধান অতিথি বলেন, মহান আল্লাহ নারীদের মর্যাদা বৃদ্ধি করেছেন। আর মর্যাদাবান মা বোনেরা বেশী বেশী এগিয়ে আসলে কুরআনের সমাজ প্রতিষ্ঠা সহজ হবে। জামায়াতে ইসলামী সন্ত্রাস, দুর্নীতি মুক্ত ও একটি কল্যাণময় দেশ গড়তে কাজ করে যাচ্ছে।

জনগণ ইতিপূর্বে বহু শাসন দেখেছে, এবার জনগণ সৎ, দক্ষ, যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব দেখতে চায়। জামায়াতে ইসলামী কুরআন সুন্নাহর আলোকে একদল সৎ দক্ষ ও আল্লাহভীরু লোক তৈরি করছে। তাই সবাইকে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আগামীতে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে হবে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন: তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১) চূড়ান্ত সিদ্ধান্তে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com