Breaking News

জামায়াতে ইসলামীর নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ এক কল্যাণ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে— মুহা: আব্দুল খালেক

Spread the love

নিজস্ব  প্রতিনিধি : দেশের বেশির ভাগ মানুষ বিশ্বাস করে জামায়াতে ইসলামীর নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ এক কল্যাণ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। এজন্য দেশের নারী-পুরুষ, কৃষক-শ্রমিক, ছাত্র-জনতা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও (সাতক্ষীরা -২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী) মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে দাঁড়িপাল্লার এক অভাবনীয় বিপ্লব অর্জিত হবে। সারাদেশের ন্যায় সাতক্ষীরাতেও জামায়াতে ইসলামীর প্রতি গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার হচ্ছে বিগত ৫৪ বছরের অন্যায়-অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে।’ রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরা সদর ২ আসনের উদ্যোগে নির্বাচনী মিছিলের আগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নতুন বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজের কোনো ঠাঁই হবে না উল্লেখ করে অ্যাডভোকেট মো: জসীম উদ্দীন সরকা মুহাদ্দিস আব্দুল খালেক র বলেন, ‘জনগণ বিশ্বাস করে জামায়াতে ইসলামীর নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ এক কল্যাণ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। তিনি আরো বলেন, ‘জনগণের বিজয় নিশ্চিত করতে ১২ ফেব্রুয়ারি কেন্দ্র ও ব্যালট পাহারা দিতে হবে। ব্যালট কারচুপি করে ইঞ্জিনিয়ারিং ইলেকশন করতে দেয়া যাবে না। প্রশাসনের ভেতরে ও বাহিরে নির্বাচন নিয়ে যত ষড়যন্ত্র হোক না কেনো, সব ষড়যন্ত্র রুখে দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করতে হবে।’
সাতক্ষীরা সদর ২ আসন কমিটির পরিচালক জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা কর্মপরিষদ সদস্য আসাদুজ্জামান, শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম, সদর জামায়াতের আমীর মাওলানা মোশারফ হোসেন, এনসিপির জেলা আহবায়ক কামরুজ্জামান বুলু, শহর ছাত্র শিবিরের সভাপতি আল মামুন প্রমুখ।
দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী মিছিলে হাজার-হাজার জামায়াত কর্মী অংশ নেন। মিছিলটি শহীদ অঅব্দুর রাজ্জাক পার্ক থেকে বের হয়ে প্রেসক্লাব, বড়বাজার রোড হয়ে তুফান মোড়, নিউমার্কেট মোড়, কোটচত্ত্বর, আসিফ চত্ত্বর, খুলনারোড মোড় হয়ে নারকেলতলা হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের মাধ্যমে শেষ হয়। দীর্ঘায়িত্ব মিছিলটি সড়ক অতিক্রম করার সময় অনেক পথচারি, দোকানদারা হাত নেড়ে দাঁড়ি পাল্লা প্রতীকের সম্মতি জানান।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com