Breaking News

গুজ্ঞনের বিষয়গুলোকে পাত্তা দেই না—-সোনাক্ষী

Spread the love

বিনোদন ডেস্ক: বিয়ের এক বছর পূর্ণ করলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবাল। বছর ঘুরতেই আবারও এরই মধ্যে গুঞ্জন উঠেছে, তারা নাকি প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন! এবার এসব গুঞ্জন নিয়ে সরাসরি কথা বললেন অভিনেত্রী। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, ‘আমি এখন এমন একটা জায়গায় এসেছি, যেখানে এসব নাক গলানো বিষয়গুলোকে পাত্তা দেই না। যখন কাজ থাকে না, তখন আমি খুব শান্তিতে থাকি। কাজ থাকলে চাপ থাকে, তবে আমি তা সামলাতে পারি আমার মতো করে।তিনি আরও যোগ করেন, ‘আপনি যা-ই করুন না কেন, কেউ না কেউ কিছু বলবেই। আমি যদি সাদা পোশাক পরি, তবু কেউ বলবে এটা আসলে কালো! তাই এসব ছোটখাটো কথায় কান না দিয়ে নিজের মতো করে জীবন উপভোগ করাই সবচেয়ে ভালো।গত বছরের ২৩ জুন দুই পরিবারের উপস্থিতিতে আইনি মতে বিয়ে করেন সোনাক্ষী ও জাহির। তাদের ভিন্নধর্মী এই বিয়ে ঘিরে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনার মুখে পড়তে হয়েছিল সোনাক্ষীকে। তবে সবকিছু পেছনে ফেলে নতুন জীবন শুরু করেছেন এই তারকা জুটি।

About dainiksatkhira24

Check Also

পূজার বিবাহিত পুরুষের প্রেমে পড়ার রেকর্ড নাই: নিশো

Spread the loveবিনোদন ডেস্ক: বড় পর্দায় আফরান নিশোর উত্থান যেন এখন তুঙ্গে। ‘সুড়ঙ্গ’ দিয়ে যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com