Breaking News

গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন–কলারোয়ায় বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিব

Spread the love

কামরুল হাসান: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপির প্রার্থী ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সংগ্রাম করে আসছে। গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা ও মানুষের জীবন মানের উন্নয়নে ধানের শীষে ভোট প্রার্থনা করে তিনি বলেন, প্রতিটি মানুষের কর্মসংস্থান, বাসস্থান, ফ্যামিলি কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধানে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। ধানের শীষে ভোট দিয়ে আপনার গণতান্ত্রিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করুন। এবার দেশে কোন আমি-ডামি বা দিনের ভোট রাতে নয়। ভোট হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ। তাই দেশকে উন্নয়ন ও অগ্রগতির শীর্ষে নিয়ে যেতে ধানের শীষে ভোট দিন। শুক্রবার বিকেলে কলারোয়ার কেরালকাতা ইউনিয়নের সিংগা হাইস্কুল ময়দানে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথি বক্তব্যে এ কথাগুলো বলেন। বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার ভিত্তিতে দেশ গঠনের যে স্বপ্ন, তা বাস্তবায়ন করতে ধানের শীষে আপনার মূল্যবান ভোটটি প্রার্থনা করছি। আমরা বিশ্বাস করি, জননেতা তারেক রহমানের নির্দেশিত পথে এদেশের প্রতিটি নাগরিকের স্বপ্ন পূরণ হবে। কেবলমাত্র ধানের শীষই পারে দেশবাসীর সকল আশা-আকাঙ্ক্ষার বাস্তব রূপ দিতে। কেরালকাতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনি জনসভায় ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব কলারোয়ার ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর ভূমিকা উল্লেখ করে বলেন, আপনারা যদি আমাদের সুযোগ দেন তাহলে কলারোয়ায় স্টেডিয়াম, বাইপাস সড়ক নির্মাণসহ সকল ধর্মীয়, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে উন্নয়ন করতে নিজে সর্বোচ্চ চেষ্টা করবো। সেই সাথে বেকার সমস্যার সমাধানসহ কর্ম সংস্থানের ক্ষেত্র প্রশস্ত করতে চাই। সকল নাগরিকের শান্তি ও নিরাপত্তা রক্ষায় আপনাদের পাশে থাকতে চাই। উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন তালা বিএনপির সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, কলারোয়া উপজেলা বিএনপির সহ- সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, রবিউল ইসলাম ও ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটু, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আক্তারুজ্জামান ও রাকিবুল ইসলাম অয়ন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম শহিদুল ইসলাম ও আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা মোস্তফা আখলাখুর রহমান শেলী, আব্দুর রাজ্জাক, মুত্তাকিন, জহুরুল ইসলাম, আশরাফুজ্জামান মন্টু, নজরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, সিনিয়র যুগ্ম আহবায়ক কেএম আশরাফুজ্জামান পলাশ, যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর, আলমগীর কবির, মামুন কবির, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব মোজাফফর হোসেন, জাকির হোসেন জিকো, কৃষক দলের আহ্বায়ক মাস্টার মনিরুজ্জামান, আনারুল ইসলাম, তাঁতি দলের আহ্বায়ক আব্দুল জলিল, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, আনিছুর রহমান মুন্না, খালিদ খান, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহজালাল আহমেদ সাজু, পৌর ছাত্রদলের জি এম সোহেলসহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com