Breaking News

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় রূপালী ব্যাংকে দোয়ানুষ্ঠান

Spread the love

কামরুল হাসান: কলারোয়ায় বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে এক দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার যোহর নামাজের পর রূপালী ব্যাংক পিএলসি, কলারোয়া শাখার আয়োজনে ওই দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো.রফিকুল ইসলাম, সেকেন্ড অফিসার মো.আব্দুল্লাহ আল মামুন, দীপংকর কুমার পাল, ব্যাংক কর্মকর্তা সঞ্জয় কুমার মন্ডল, মহানন্দ কুমার মন্ডল, অফিসার শেখ আব্দুল কুদ্দুস, নাজিমউদ্দীন, আল ইমরান, কিংকর মন্ডলসহ ব্যাংক কর্মচারীবৃন্দ।
খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দোয়ানুষ্ঠান পরিচালনা করেন থানা মসজিদের খতিব প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী।

About dainiksatkhira24

Check Also

কলারোয়ায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে স্কাউট সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

Spread the loveকামরুল হাসান: স্কুল পর্যায়ের স্কাউট দলের সদস্যরা সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com