Breaking News

কুল্যায় কৃষক দলের বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন

Spread the love

জি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে বাংলাদেশ কৃষক দল কুল্যা ইউনিয়ন শাখার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে ইউনিয়নের পুরোহিতপুর বাজারে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের দিক নির্দেশনা বাস্তবায়নে আশাশুনি উপজেলা কৃষক দল বৃক্ষ রোপন কর্মসূচি গ্রহন করেছে। এরই অংশ হিসাবে পুরোহিতপুরে মানুষের মাঝে লেবু, মেহগনি ও লম্বু গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা কৃষক দল সভাপতি মোঃ লিয়াকত হোসেন। কুল্যা ইউনিয়ন আহবায়ক মোমিনুর রহমান (মোমিন) এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সিনি: যুগ্ম আহবায়ক এখলাছুর রহমান ও সদস্য সচিব আঃ কাদের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এসময় কাদাকাটি ইউনিয়ন সভাপতি সাবেক মেম্বার আঃ হান্নান, সদর ইউনিয়ন সদস্য সচিব তারিকুল আওয়াল পিন্টু, যুগ্ম আহবায়ক সাগর হোসেন ও সুজন আহমেদ, বিএনপি নেতা এমদাদুল হক, আঃ সালাম, তৌহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, কুল্যা ইউনিয়ন জিয়া পরিষদের সদস্য সচিব কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com