Breaking News

কালীগঞ্জে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন

Spread the love

হাফিজুর রহমান : “রপ্তানি মুখী প্রাণীসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিবাদ্য নিয়ে সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা মৎস্য প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ এ আয়োজনে ৩ দিনব্যাপী প্রাণী সম্পদ সপ্তাহ উদ্বোধন করা হয়।

সারা দেশের ন্যায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এরফানুর রহমান সপ্তাহের উদ্বোধন করেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদর প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাব চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল সাড়ে ১০ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিলুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এরফানুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শংকর কুমার দে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ ইসলাম ইসলাম, শেখ নুরুজ্জামান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান ছাড়াও খামারীদের মধ্যে বক্তব্য রাখেন অনিতা রানী ঘোষ, আমিনুল ইসলাম প্রমূখ। এ সময় উপজেলায় কর্মরত সকল সরকারি কর্মকর্তা, কর্মচারী, খামারি, সুধী, সাংবাদিক উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরফানুর রহমান বলেন দেশের আর্থ সামাজিক উন্নয়ন, দারিদ্র বিমোচন, বেকারত্ব দূরীকরণ এবং সর্বোপরি মেধাবী ও উন্নয়নমুখী সমাজ গঠনে প্রাণী সম্পদ খাতের ভূমিকা অপরিসীম। মানুষের দৈনন্দিন প্রাণিজ আমিষের চাহিদা অর্থাৎ দুধ, ডিম ও মাংসের যোগান দেয় এই খাতটি। আমাদের খাদ্য ও পুষ্টি ঘাটতির অন্যতম ভিত্তি হিসেবে কাজ করছে।

About dainiksatkhira24

Check Also

কালিগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

Spread the loveনিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে কুরাইশী নামে দুই বছরের এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com