Breaking News

কলারোয়া সীমান্তে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় ওষুধ উদ্ধার

Spread the love

কামরুল হাসান: কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় ওষুধ উদ্ধার করেছে বিজিবি। রোববার (২৯ জুন) কলারোয়া সীমান্তের মাদরা, হিজলদি, চান্দুড়িয়া ও তলুইগাছা বিওপির সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ ওষুধ উদ্ধার করেন। রোববার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, চান্দুড়িয়া বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী কাদপুর নামক স্থান থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ওষুধ উদ্ধার করেন। অপরদিকে হিজলদি বিওপির সদস্যরা কলারোয়া সীমান্তের হিজলদি কুলবাগান নামক স্থান থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। একই দিনে মাদরা বিওপির সদস্যরা সীমান্তের চান্দা মাঠ থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। এছাড়া তলুইগাছা বিওপির সদস্যরা কলারোয়া থানাধীন শালবাগান ও নটিজঙ্গল নামক স্থান থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। সবমিলিয়ে কলারোয়া সীমান্তে রোববার বিজিবির অভিযানে ৫ লাখ ২৫ হাজার টাকার ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। তবে উদ্ধার অভিযানের একটি ঘটনায় বিজিবি সদস্যরা আটক করতে পারেননি কাউকে। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মারফত রোববার এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়।

About dainiksatkhira24

Check Also

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

Spread the loveকামরুল হাসান: কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com