Breaking News

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে জরুরী সভা অনুষ্ঠিত

Spread the love
কামরুল হাসান:
কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় বিদ্যালয়ের অফিসকক্ষে কমিটির সভাপতি কে,এম আশরাফুজ্জামান পলাশ এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল।
সভায় সহকারী শিক্ষকমন্ডলীদের বকেয়া বেতন, বিদ্যালয়ের জরাজীর্ণ শ্রেণিকক্ষ মেরামত ও টিনের চাল তৈরীসহ নানা উন্নয়নমূলক কাজের অনুমতি ও অগ্রগতির বিষয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতি কে, এম আশরাফুজ্জামান পলাশ শিক্ষক-কর্মচারীমন্ডলীদের পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সদস্য তালিম খান, সহকারী শিক্ষক  মাওলানা আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দীক, সাইফুল আলম, সমীর কুমার সরকার, দেবাশীষ সরদার, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, শেখ মহিরুল ইসলাম, আতাউর রহমান, অফিস সহায়ক ফারুক হোসেন প্রমুখ। সহকারী শিক্ষক মশিউর রহমান এঁর সঞ্চালনায় জরুরি সভার শুরুতে বিদ্যালয়ের সভাপতি কে, এম আশরাফুজ্জামান পলাশ দীর্ঘ ১৩ বছর ৮মাস ১৭দিন পর মহামান্য সুপ্রিম কোর্টের এক আদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল সুযোগ সুবিধা প্রাপ্ত হয়ে চাকুরী ফিরে পাওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুলসহ শিক্ষক-কর্মচারীমন্ডলী মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন।

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com