Breaking News

কলারোয়ায় কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির বিশেষ সভা অনুষ্ঠিত 

Spread the love
কামরুল হাসান:
কলারোয়ার ৫ নং কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাবিবুল ইসলাম হাবিবকে নির্বাচিত করার লক্ষ্যে এবং নিজেদের মধ্যে ঐক্য ঠিক রাখতে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জরুরী বর্ধিত সভার আয়োজন করা হয়। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কেঁড়াগাছি ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন। সভায় সভাপতিত্ব করেন ৫ নং কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বর মজিবুর রহমান। সভায় বিভিন্ন ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com