Breaking News

আশাশুনি উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা

Spread the love

জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনি উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির ডায়ালগ মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০‌.৩০ টায় রূপান্তর এর আশ্বাস প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে এ মিটিং অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য বাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম। আশ্বাস প্রকল্পের প্রোগাম অফিসার দীপ্তি রায়ের সঞ্চালনায় প্রকল্পের কার্যক্রম ও কমিটির ৩ মাসের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়। মানবপাচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও কমিটির সদস্যদের দায়িত্ব এবং সারভাইভারদের সুরক্ষার জন্য করণীয় বিষয় সম্পর্কে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। তিনি বলেন, মানবপাচার প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সকল দপ্তর ও প্রতিষ্ঠানকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এসময় শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান, প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক, বড়দল ইউপির প্রশাসক আক্তার ফারুক বিল্লাল, আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন ও আশাশুনি দাখিল মাদ্রাসার সুপার ড. আবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। সার্বিক ব‍্যবস্থাপনায় ছিলেন কমিউনিটি ফ‍্যাসিলিটেটর কুমারেশ চন্দ্র মন্ডল। উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড আ্যম্বাসিডরের সহযোগীতায় ও উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রূপান্তর সাতক্ষীরা জেলায় বাস্তবায়ন করছে।

 

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com