Breaking News

আশাশুনিতে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে লিফলেট বিতরণ

Spread the love

জি এম মুজিবুর রহমান : আশাশুনিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) বেলা ১১টায় উপজেলার বদরতলা, শালখালী ও দরগাহপুর বাজারে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজের নির্দেশনায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা মৌমাছির উদ্যোগে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও আশাশুনি উপজেলা সমাজসেবা অফিসের সহযোগিতায় বাজারগুলোর ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু-চিকুনগুনিয়ার লক্ষণ, বিস্তার ও প্রতিরোধের বিভিন্ন উপায় সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন করা হয়।

 

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com