
নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরা-৩(আশাশুনি-কালিগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন বলেন,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে আশাশুনি উপজেলায় ইকোনমিক জোন গড়ে তুলার হবে। এছাড়া উপকূলীয় উপজেলা আশাশুনিতে ঘুর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত রাস্তা ঘাটের উন্নয়ন,ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে,দক্ষিণের এই জেলার বাসিন্দাদের প্রাণের দাবী টেকসই বেড়িবাঁধ নির্মাণ,স্বাস্থ্যসেবার উন্নত,সুপেয় পানির ব্যবস্থা,স্বাস্থ্য সম্মত আধুনিক স্যানিটেশন ব্যবস্থার উন্নত করণ করা হবে। জেলার আশাশুনি ও কালিগঞ্জে জলাবদ্ধতা নিরসনে উন্নতমানের ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ করবো,প্রতিটি মসজিদ ও মন্দির গুলো আধুনিকায়ন করা হবে বলেন।
বৃহস্পতিবার(১৩ নভেম্বর) বিকালে সাতক্ষীরার আশাশুনি উপজেলার চৌরাস্তার বালুর মাঠে অনুষ্ঠিত গণসংবর্ধনায় সংবর্ধিত হয়ে কাজী আলাউদ্দিন এসব কথা বলেন।
সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,আশাশুনি উপজেলা বিএনপির নেতা ও আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম, আশাশুনি উপজেলা যুবদলের আবু জাহিদ সোহাগ,আশাশুনি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল হক যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ,আনারুল ইসলাম নন্টু, কালিগঞ্জ বিএনপির নেতা হাফিজুর রহমান শিমূল প্রমুখ।
এছাড়া গনসংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সংসদীয় আসন কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
