Breaking News

৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

Spread the love

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।বিজ্ঞান এবং প্রযুক্তি থেকে পিছিয়ে পড়া মানেই নিজেকে এবং দেশকে পিছিয়ে রাখা মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি ব্যবহারে অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে আরও শাণিত করতে হবে।গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু ভাবতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।এসময় উদ্ভাবনী শক্তি যাতে সহায়তার অভাবে হারিয়ে না যায় সেজন্য সরকারের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে এভিয়েশন হাব তৈরির লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

 

About dainiksatkhira24

Check Also

শেখ হাসিনাকে ফেরানো নিয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টার বক্তব্যে অসংগতি: রুমিন ফারহানা

Spread the loveডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো, তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com