Breaking News

হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন ১২ অক্টোবর শেষ হবে, সময় বাড়বে না

Spread the love

নিউজ ডেস্ক:
সৌদি সরকারের সিদ্ধান্ত অনুসারে ২০২৬ সালের হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন ১২ অক্টোবর শেষ হবে। এই সময়সীমা আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সৌদি সরকারের সিদ্ধান্ত অনুসারে ২০২৬ সালের হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন ১২ অক্টোবর ২০২৫ সালে শেষ হবে। এই সময়সীমা আর বৃদ্ধি করা হবে না।

উল্লেখ্য, আগামী বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের মে মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

About dainiksatkhira24

Check Also

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ

Spread the love নিউজ ডেস্ক: দীর্ঘ এক দশকের প্রস্তুতি, অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি সক্ষমতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com