Breaking News

স্বনির্ভর বাংলাদেশ গড়তে পাইকগাছায় পুষ্টি উদ্যোগ

Spread the love

পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এতিমখানা ও শিশু সদনের শিশুদের মাঝে পুষ্টিসমৃদ্ধ খাবার বিতরণ করা হয়েছে। “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনে উপজেলা সদরের বাতিখালী সিরাতুল হুদা এতিমখানা, বাসস্ট্যান্ড কারিমিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিশুদের মাঝে উন্নতমানের পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট ডা. সুজন কুমার সরকার, ডা. জহিরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার মন্ডল, মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ, প্রধান সহকারী দেবব্রত মন্ডল, পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলম, সরোয়ার হোসেনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এ সময় ডা. আহসানারা বিনতে আহমেদ বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহের মূল লক্ষ্য হলো সমাজ থেকে পুষ্টিহীনতা দূর করা এবং জনগণের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। তিনি উল্লেখ করেন, মানুষ প্রতিদিন খাবার গ্রহণ করলেও খাবারের পুষ্টিগুণ ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা এখনও কম। সুস্থ ও সবল জাতি গঠনে প্রতিদিন পুষ্টিকর খাবার গ্রহণের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি। পাশাপাশি গর্ভবতী নারী ও শিশুদের পুষ্টি চাহিদা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

 

About dainiksatkhira24

Check Also

পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ে এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

Spread the loveশাহরিয়ার কবির: পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা ২০২৬ উপলক্ষে এক আবেগঘন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com