সৌদির সাথে মিল রেখে সাতক্ষীরায় ২০ গ্রামের মানুষের ঈদ-উল- আযহা উদযাপন

Spread the love

রঘুনাথ খাঁ ঃ সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরায় ২০ গ্রামের মানুষ ঈদ-উল- আযহা উদযাপন করছেন। শুক্রবার সকাল ৮ টায় সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালীতে আহলে সুন্নাত আল জামায়াত জামে মসজিদে ঈদ উল আযহার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাও: মাহবুবুর রহমান।
এছাড়া, সদর উপজেলার বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদে সকাল সাড়ে ৭ টায় ঈদ উল আযহার নামাজ অনুষ্ঠিত হয়। আরো ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সাতক্ষীরার ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, মিরগিডাঙ্গা, কাশিমাড়িসহ প্রায় ২০ গ্রামে। নামাজ শেষে মুসুল্লিরা আল্লাহর নৈকট্য লাভের আশায় বাড়িতে গিয়ে পশু কোরবানি করেন।

ইমাম মাও. মাহবুবুর রহমান জানান, ইংরেজি মাসের হিসেবে নয়,আরবী মাসের হিসেবে রসুলের নির্দেশিত হিজরী তারিখ হিসেব করে এখন বিশ্বায়নের এ যুগে সৌদির সাথে মিল রেখে ঈদ করতে হবে।

তিনি আরো জানান, গত এক যুগ ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আযহা ও ঈদুল ফিতরের নামাজ আদায় করে আসছেন। সেই ধারাবাহিকতায় আজ তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করছেন। ঈদের নামাজ শেষে আল্লাহ নৈকট্য লাভের আশায় পশু কোরবানি করেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com