Breaking News

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১৫

Spread the love

ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ধাক্কা দিলে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। অপরদিকে একই থানাধীন ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গাছতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় আরও দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৬ জুন) সকাল ৮টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কে উপজেলার পশ্চিম তালদিঘি এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। এতে নিহতরা হলেন- নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় গ্রামের মো. পারভেজ মিয়া (৩৫) ও তার ছেলে মো. হাসান মিয়া (৮)।বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি শেরপুরের দিকে যাচ্ছিল। সকাল ৮টার দিকে তারাকান্দার পশ্চিম তালদিঘি এলাকা পর্যন্ত আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি মসজিদে সজোরে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন। এসময় আহত হয়েছেন আরও ১৫ জন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অপরদিকে একই থানাধীন ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গাছতলা এলাকায় সকাল আটটার দিকে সড়ক দুর্ঘটনা আরও দুইজন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। একজন প্রত্যক্ষদর্শী জানান, যাত্রীবাহী বাস ও সিএনজি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

About dainiksatkhira24

Check Also

সুন্দরবনে মধুসংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়াল উদ্ধার

Spread the love রঘুনাথ খাঁ: সুন্দরবনে মধু সংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে দিক হারিয়ে ভারতে ঢুকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com