সিনেমা থেকে বাদ পড়লেন তানজিন তিশা

Spread the love

বিনোদন ডেস্ক: কিছুদিন ধরেই শোনা যাচ্ছিলো, চলচ্চিত্রে পা রাখছেন অভিনেত্রী তানজিন তিশা। কলকাতার চলচ্চিত্রে অভিনয় করবেন, এমন খবরের শিরোনামে এসেছিলেন তিশা। সিনেমাপাড়ায় খবর শোনা যাচ্ছিলো, ‌‘ভালোবাসার মরশুম’ নামে সেই সিনেমায় তার বিপরীতে ‘থ্রি ইডিয়টস’খ্যাত বলিউডের জনপ্রিয় অভিনেতা শরমন যোশির অভিনয়ের কথা ছিল। সিনেমাটি পরিচালনা করবেন কলকাতার নির্মাতা এম এন রাজ। ঢাকার অভিনেতা খায়রুল বাসারেরও এতে অভিনয়ের কথা ছিল। তিনি পরে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে জানান, সিনেমাটিতে থাকছেন না।এবার জানা গেল, সেই ভারতীয় সিনেমা থেকে বাদ পড়লেন তানজিন তিশা। নাম প্রকাশ না করার শর্তে প্রযোজনা দলের এক সদস্য জানান, তিশা ভিসা জটিলতায় পড়েছেন। সেজন্য তিনি শুটিংয়ে অংশ নিতে পারছেন না। তাই সিনেমার টিম তার আশা ছেড়ে দিয়েছে।

শুধু তাই নয়, তিশা না থাকায় অন্য অভিনেত্রীও বাছাই করে ফেলেছে ছবির টিম। তিশার পরিবর্তে তার জন্য নির্ধারিত চরিত্রটিতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা। সম্প্রতি পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে সম্পর্কের গুঞ্জনে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

তবে তানজিন তিশার ভক্তদের জন্য দারুণ খবর হলো দেশসেরা নায়ক শাকিব খানের বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে। ‘সোলজার’ ছবিতে শাকিবের নায়িকা হয়ে আসবেন তিশা। এই সিনেমা দিয়েই বড়পর্দায় অভিষেক হচ্ছে তার। ইতোমধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে। জানা গেছে, আগামী সপ্তাহে শুটিংয়ে অংশ নেবেন তানজিন তিশা। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। নির্মাতার এটিই প্রথম সিনেমা। চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে সিনেমাটি।

About dainiksatkhira24

Check Also

শুটিংয়ে রাধিকাকে অপ্রীতিকর প্রস্তাব

Spread the loveডেস্ক রিপোর্ট: বলিউডের অভিনেত্রী রাধিকা আপ্তে পর্দায় সাহসী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com