Breaking News

সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুল আলম মনোনয়ন না পাওয়ায় হরতাল ও সড়ক অবরোধ

Spread the love

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. শহিদুল আলম মনোনয়ন না পাওয়ায় সাতক্ষীরার নলতায় মঙ্গলবার অর্ধ-দিবস হরতাল ও সড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসুচি পালন করেছে তার কর্মী-সমর্থকরা। নলতা হাসপাতাল মোড়ে বেলা ১১টায় সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। তবে ঘন্টাব্যাপী সড়ক অবরোধে দীর্ঘ যানজট তৈরি হয় সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে। এসময় বন্ধ ছিল নলতা বাজারের দোকাপাট। এতে জনভোগান্তি চরমে উঠে।

নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, বিএনপি নেতা এসএম হাফিজুর রহমান বাবুসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিবাদ সভায় বক্তারা সাতক্ষীরা-৩ আসনের জন্য ঘোষিত কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেয়ার দাবি জানান। অন্যথায় আজ বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশসহ আগামী দিনে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন নেতৃবৃন্দ।

এছাড়া বক্তারা ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দিলে আসনটি বিএনপি নিশ্চিতভাবে হারাবে বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হুশিয়ার করেন।

এ সব কর্মসূচিতে সাধারণ জনগণের পাশাপাশি অনেক নারীকেও অংশগ্রহণ করতে দেখা গেছে। এছাড়া নলতা ও কালিবাড়িসহ এর পার্শ্ববর্তী এলাকায় সকল ব্যবসাসহ অন্যান্য প্রতিষ্ঠান অর্ধ-দিবস বন্ধ থাকতে দেখা যায় ।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com