সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান দেড় লাখ টাকার ফেনসিডিল ও ভারতীয় ওষুধ জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযানে এক লাখ ১৯ হাজার ৬০০ টাকা মূল্যের ফেনসিডিল ও ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীন ভোমরা ও মাদরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্তের মেইন পিলার ৪–এর কাছাকাছি এলাকা থেকে অভিযান চালায়। সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ি এলাকা থেকে তারা ১২৪ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে, যার আনুমানিক মূল্য ৪৯ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে, মাদরা বিওপির একটি দল কলারোয়া উপজেলার চান্দা মাঠ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে। এলাকাটি সীমান্তের মেইন পিলার ১৩/৩-এস সংলগ্ন বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। জব্দ করা মালামাল সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

 

সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com