Breaking News

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ টাকার মালামাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় চার লাখ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও পাতার বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, সোমবার (১৯ জানুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)–এর অধীনস্থ কুশখালি, মাদরা ও হিজলদী বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা না গেলেও বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়।

কুশখালি বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১২/৩ এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার শ্মশানঘাট এলাকা থেকে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে। একই দিনে হিজলদী বিওপির টহলদল সীমান্ত পিলার ১৪/৪ এস–এর নিকটবর্তী কলারোয়া উপজেলার হিজলদী আমবাগান এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করে।

এ ছাড়া মাদরা বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১৩/৩ এস–এর ৯ আরবি এলাকা সংলগ্ন কলারোয়া উপজেলার তেঁতুলতলা এলাকা থেকে আরও ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করেন। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা মাধোপকাটি এলাকা থেকে ৪৩ হাজার টাকা মূল্যের ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করেন।

বিজিবি জানায়, জব্দ করা মালামাল শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। উদ্ধারকৃত চোরাচালানি পণ্যের মোট বাজারমূল্য ৩ লাখ ৯৩ হাজার টাকা। এসব মালামাল সাতক্ষীরা কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

 

সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন শাদমান সাকিব বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনগণও এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com