সাতক্ষীরা সীমান্তে দিয়ে ১৬ বাংলাদেশীকে ফেরত পাঠালো বিএসএফ

Spread the love

নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে নারী শিশুসহ ১৬ বাংলাদেশীকে বিজিবির কাছে ফেরত পাঠিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনি বিএসএফ। শনিবার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে এসব বাংলাদেশীদের সাতক্ষীরা থানায় হস্তান্তর করে সাতক্ষীরা বিজিবি।এর আগে গত শুক্রবার হাকিমপুর বর্ডারের কাছে আমুদিয়া ক্যাম্পের আত্মসমার্পন করেন তারা ।
এসব বাংলাদেশী নাগরিকরা সাতক্ষীরা ও খুলনা জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন। ফেরত আসা বাংলাদেশীরা ৬ টি পরিবাবের সদস্য। এদের মধ্যে ৪জন শিশু ৫ জন নারী ও ৭ জন পুরুষ রয়েছে।

ভারত থেকে ফেরত আসা বাংলাদেশীরা হলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের মৃত কলিমদ্দীন ঢালীর ছেলে মোশারাফ ঢালী (৫৭), নুর মোহাস্মদ গাজীর ছেলে ইউনুস আলী(৪২) তার স্ত্রী মুসলিমা খাতুন (২৯), মেয়ে সিনহা খাতুন (১১),ছেলে মোরসালিম গাজী (৭),
পার্শ্বেমারী গ্রামের আবুল হোসেন মোড়লের স্ত্রী মোছা. ঝরনা পারভিন (৩৭), ছেলে মো. আশিকুজ্জামান (১৮), কাশিমাড়ী গ্রামের জিয়াদ আলী গাইনের ছেলে রিফাত হোসেন (২৬), খুটিকাটা গ্রামের ইউনুস আলী মোড়লের ছেলে
মো. শাহিনুজ্জামান (২৮) চন্ডিপুর গ্রামের হানজালার স্ত্রী শারমিন সুলতানা (১৮),মেয়ে সুমাইয়া আক্তার (৩), নুর আলম হোসেনের স্ত্রী ফাতিমা খাতুন (২২), ছেলে মোঃ ফারজান নাবিল (৩),আল মামুনের স্ত্রী রুবিনা খাতুন (২৯),
আব্দুর রহিমের ছেলে আল আমিন (২৬),ও খুলনা জেলা কয়রা উপজেলার বেদকাশী গ্রামের শামছুর রহমানের ছেলে
জিল্লুর রহমান (২৩)।

সাতক্ষীরা সদর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ভারতের হাকিমপুর চেকপোষ্টে বাংলাদেশী নাগরিকদের আটক করা হয়। শনিবার সন্ধ্যায় বিএসএফের আমুদিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও সাতক্ষীরার তলুইগাছা বিওপি কমান্ডার আবুল কাশেমের মধ্যস্থতায় পতাকা বৈঠকের মাধ্যমে এসব বাংলাদেশীদের বিজিবির নিকট হস্তান্তর করা হয়। রাতে বিজিবি তাদের থানায় হস্তান্তর করা হয়। তিনি আরো জানান, ফেরত আসা বাংলাদেশীদের পরিচয় যাচাই বাছাই করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ফেরত আসা বাংলাদেশীদের মধ্যে মোশারাফ ঢালী জানান, তারা ৮বছর আগে কাজের সন্ধানে বেনাপোল সহ বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।এরপর তারা ভারতের দমদম এলাকায় কারখানা সহ বিভিন্ন জায়গায় কাজ করতেন। সম্প্রতি ভারতে ধরপাকড় শুরু হলে শুক্রবার বিকালে হাকিমপুর বর্ডারে আমুদিয়া ক্যাম্পে এসে বিএস এফের কাছে আত্মসমার্পন করেন তারা। এরপর শনিবার সন্ধ্যায় বিএস এফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন  নির্বাচনকে সামনে রেখে  টিটু-মামুন পরিষদের  মিছিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com