Breaking News

সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে অসুস্থ দৈনিক গণজাগরণের জেলা প্রতিনিধিকে দেখতে নেতৃবৃন্দ

Spread the love

মুহাম্মদ হাফিজ :সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি দৈনিক গণজাগরণ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি আনিসুর রহমান জ্বরে অসুস্থ হওয়ায় তাকে দেখতে তার বাসায় যান সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক জবাবদিহি পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটন’র নেতৃত্বে অসুস্থ সাংবাদিক আনিছুর রহমানকে দেখতে যান সাংবাদিক নেতৃবৃন্দ।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মুজাহিদুল ইসলাম, দৈনিক লাখো কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ফিরোজ হোসেন, দৈনিক সংবাদ সংযোগ পত্রিকা ও চ্যানেল এ ওয়ান এর জেলা প্রতিনিধি মো. হাফিজুর রহমান, দ্যা ডেইলি মুন পত্রিকার জেলা প্রতিনিধি জাকিরুল ইসলাম শরীফ, দৈনিক জনদর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম, দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল করিম, সাতক্ষীরা সাতক্ষীরা সকাল পত্রিকার ধূলিহর প্রতিনিধি রুহুল কুদ্দুসসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় অসুস্থ সাংবাদিক আনিছুর রহমানের জন্য আল্লাহর কাছে দ্রুত সুস্থতা কামনা করেন সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন,আনিছুর রহমান সাংবাদিকতার পাশাপাশি সামাজিক অনেক কাজেও তিনি এগিয়ে রয়েছেন, তাঁর সাথে রয়েছে অনেক মানুষের দোয়া ও ভালবাসা। আমরা আশাকরি অতি তাড়াতাড়ি আবার আমাদের সাথে তিনি কর্মস্থলে ফিরে আসবেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com