Breaking News

জোড়া গোলে টানা চতুর্থ জয় বাংলাদেশের

Spread the love

স্পোর্টস ডেস্ক: তৃষ্ণা রানীর জোড়া গোলে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) নিজেদের চতুর্থ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি বসুন্ধরা কিংস অ্যারেনার বদলে অনুশীলন মাঠে অনুষ্ঠিত হয়।এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেপাল। উভয় দলই তাদের পরবর্তী ম্যাচ জিতলে ২১ জুলাইয়ের ম্যাচটি হবে ‘অলিখিত ফাইনাল’।
ম্যাচের ৩৩তম মিনিটে বদলি খেলোয়াড় স্বপ্না রানীর পাস থেকে তৃষ্ণা রানির প্রথম গোলটি আসে। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে মুনকি আক্তারের প্রচেষ্টায় বল পেয়ে তৃষ্ণা করেন নিজের দ্বিতীয় গোল। ৭৪ মিনিটে রুমা আক্তারের পাস থেকে দূরপাল্লার শটে স্কোরলাইন ৩-০ করেন স্বপ্না।ম্যাচে একবার পেনাল্টি মিস করলেও বাংলাদেশের মেয়েরা গোটা সময় বল দখল ও আক্রমণে ছিল আধিপত্য বিস্তারকারী। ভুটানের একমাত্র উল্লেখযোগ্য সুযোগটি ৬৪ মিনিটে এলেও গোলরক্ষক মিলি আক্তার তা ঠেকিয়ে দেন দক্ষতার সঙ্গে।
এই জয়ে চ্যাম্পিয়নশিপের দিকে আরেক ধাপ এগিয়ে গেল স্বাগতিক বাংলাদেশ।

About dainiksatkhira24

Check Also

বাংলাদেশে দেখা যাবে আইপিএল

Spread the love স্পোর্টস ডেস্ক: নতুন সরকারের তথ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com