Breaking News

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রশিবিরের নবীনবরণ

Spread the love

মাসুদ রানা: সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২৬–২৭ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
‎
‎রোববার (২২ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎সাতক্ষীরা  সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি সাইফুল ইসলাম সজল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
‎
‎বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি মো. রাকিব হাসান,কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সাতক্ষীরা শহর সভাপতি মেহেদী হাসান,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক পদার্থ বিজ্ঞানের ছাত্র ও সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শহীদ হাসান,ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মো. নুরুন্নবী ও অফিস সম্পাদক আরিফ বিল্লাহ প্রমূখ।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “শুধু শিক্ষাগত সনদ অর্জন কিংবা ভালো পদে চাকরি করাই শিক্ষার সার্থকতা নয়। শিক্ষিত হয়ে কেউ যদি দুর্নীতি, ঘুষ ও অন্যায় কাজে জড়িত হন, তাহলে তাঁর শিক্ষার মূল্য থাকে না। একজন শিক্ষিত চোরের চেয়ে মূর্খ চোর ভালো—এমন মন্তব্য করে তিনি বলেন, তাঁরা এমন সন্তান চান না, যারা উচ্চশিক্ষা নিয়ে বিভিন্ন পদে বসে ঘুষ ও দুর্নীতি করবেন। তাঁরা চান সোনার মানুষ, যারা মানবতা, দেশ, জাতি, ঈমান ও ইসলামের জন্য কাজ করবেন এবং জনগণের সেবা করবেন”।
‎
‎তিনি আরও বলেন, “দেশ ও জাতির ভবিষ্যৎ নেতৃত্ব দেবে এমন শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে, যারা ন্যায়, সততা ও আদর্শের ভিত্তিতে মানুষের কল্যাণে কাজ করবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা, পোশাক, আখলাক ও ব্যক্তিত্বে সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে”।
‎
‎বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গ তুলে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নেতৃত্ব নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে সংগঠনটি নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। এসব নেতৃত্বের মধ্যে বিভিন্ন ধর্ম, সম্প্রদায়, নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরাও রয়েছেন। তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের আবাসন, খাবার, চিকিৎসা, পানি ও অন্যান্য সুযোগ-সুবিধার উন্নয়নে ছাত্রশিবির কাজ করছে”।
‎
‎এছাড়াও বক্তব্য দেন শহর শাখার কলেজ কার্যক্রম সম্পাদক মো. মাসুদ রানা,প্রচার সম্পাদক মো: ওয়ালীউল্লাহ,প্রকাশনা সম্পাদক মোঃ মাসুদুজ্জামান,আইন সম্পাদক আকবর হোসেন, ক্রীড়া সম্পাদক হাসানুল বান্না,সাতক্ষীরা সিটি কলেজের শিবিরের সভাপতি মোল্লা ইব্রাহিম খলিলুল্লাহ   ।
‎
‎অনুষ্ঠানে সেমিস্টার ভিত্তিক রেজাল্টে প্রথম হ হাওয়া ১৪ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়ার পাশাপাশি  প্রথম সেমিস্টারে ভর্তি কৃত নবীন শিক্ষার্থীদের কোরআন,চাবি রিং ,বিভিন্ন ইসলামিক বই, ছাত্রশিবিরের পরিচিতি সহ ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
‎
‎সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা  সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রশিবিরের সেক্রেটারি আলফি সাহরীয়া লাম ও অফিস সম্পাদক সাকিব আল হাসান।
‎

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপন

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন :পরিবেশ সুরক্ষা এবং শিক্ষাঙ্গনকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও মনোরম রাখতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com