Breaking News

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপন

Spread the love

মো. মোকাররাম বিল্লাহ ইমন :পরিবেশ সুরক্ষা এবং শিক্ষাঙ্গনকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও মনোরম রাখতে সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ীভাবে ডাস্টবিন স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাতক্ষীরা কমিউনিটি’। ডাস্টবিন স্থাপনের পাশাপাশি ক্যাম্পাসের গাছের গায়ে সচেতনতামূলক ব্যানারও টানানো হয়েছে।রবিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম সম্পন্ন হয়। শিক্ষার্থীদের মাঝে নিয়মিত পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং যত্রতত্র ময়লা ফেলা রোধ করে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কার্যক্রমটির উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা কমিউনিটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক উম্মে ফুয়ারা রানি, সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং স্বেচ্ছাসেবকবৃন্দ।উদ্বোধনকালে অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ একটি শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্য ও সুস্থ শিক্ষার পরিবেশের প্রধান শর্ত। স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে উঠবে বলে আমি মনে করি। সাতক্ষীরা কমিউনিটির এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি শিক্ষার্থীদের আহ্বান জানাব, তারা যেন নির্ধারিত স্থানে ময়লা ফেলে এবং ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে সচেতন থাকে।”সাতক্ষীরা কমিউনিটির পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।ক্যাম্পাসে নতুন স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপনের এই উদ্যোগে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ এবং সন্তোষ প্রকাশ করেছেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা সরকারি পলিটেকনিকে নবীনদের বরণ

Spread the love মোঃ হাফিজুল ইসলাম : সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২৬–২৭ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com