
নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম। সোমবার (২৩ নভেম্বর) সকালে তিনি এ পরিদর্শনে যান।উপ-পরিচালক কার্যালয়ে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম।পরিদর্শনকালে উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম কার্যালয়ের সার্বিক কার্যক্রম, চলমান প্রকল্প এবং সেবাপ্রার্থীদের সেবার মান সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি দাপ্তরিক কাজে গতিশীলতা বজায় রাখা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।এ সময় সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
